1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে টাকার জন্য পিতাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করলো পুত্র

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭৩০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে টাকা না দেয়ায় পিতাকে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তি করলো পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী পিতা মো. সরোয়ার হোসেন হাওলাদার (৬০) বাদী হয়ে বুধবার (২১ জুন) পুত্র টিপু হাওলাদার (৪৫) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পিতা সরোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত পুত্র টিপু হাওলাদার ওই পিতার জেষ্ঠ্য পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২০ জুন) রাতে। থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ভুক্তভোগীর পিতার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় তার কন্যাদের বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য তার একমাত্র সম্বল গরুটি বিক্রি করেন। ওই গরু বিক্রির টাকা নিতে তার পুত্র তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। টাকা দিতে রাজী না হয়ে গত মঙ্গলবার (২০ জুন) রাতে ঘর থেকে পালানোর কালে পুত্র সহ পুত্র বধু কহিনুর বেগম(৪০),নাতি রিয়া আক্তার (১৬), নাতি জামাই আজিম ঢ়াড়ী তাকে ঘরে থাকা লাঠি ও পিরা দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ হোসেন জানান, ওই ভুক্তভোগী পিতাকে পুত্র কর্তৃক মারধরের ঘটনা স্থানীয়রা আমাকে ওই রাতে জানান। আমি তাদেরকে ওই ভুক্তভোগী পিতাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, টাকার জন্য পুত্র কর্তৃক পিতাকে মারধরের ঘটনায় ভুক্তভোগী পিতা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓