1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে একটি ধ্বংসাবশেষ আবিষ্কৃত, টাইটানের পাঁচ আরোহীই মৃত বলে ধারণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭২৮ বার পড়া হয়েছে

আটলান্টিকের গভীরে নিখোঁজ টাইটান সাবমার্সিবলে থাকা পাঁচজন আরোহীকেই মৃত বলে মনে করছে ডুবোযানটির অপারেটর ওশানগেট। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা বলেছে। রবিবার ডুবোযানটি নিখোঁজ হয়েছিল। টাইটানে থাকা ব্যক্তিরা হলেন ওশানগেটের ৬১ বছর বয়সী প্রধান নির্বাহী স্টকটন রাশ, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান (১৯) এবং ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং (৫৮)।এ ছাড়া ডুবোযানোটিতে থাকা পঞ্চম ব্যক্তি হলেন পল-হেনরি নারজিওলেট (৭৭), যিনি ফরাসি নৌবাহিনীর একজন সাবেক ডুবুরি এবং বিখ্যাত অভিযাত্রী।এর আগে কোস্ট গার্ড জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে একটি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডএমিরাল জন মাগার বলেন, ধ্বংসাবশেষ টাইটান সাবমার্সিবলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।টাইটান ধ্বংসের কারণ কী তা এখনো স্পষ্ট নয়।ডুবোযানটি নিখোঁজ হওয়ার পর মার্কিন, কানাডিয়ান, ব্রিটিশ এবং ফরাসি বাহিনী মিলে একটি বিশাল আন্তর্জাতিক অনুসন্ধান প্রচেষ্টা শুরু করে।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, বৃহৎ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে তারা ধ্বংসাবশেষ পাওয়ার জায়গাটিতে অনুসন্ধান ও তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓