1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চিরাপাড়া ইউনিয়ন চ্যাম্পিয়ান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৬৮১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭)ফাইনাল খেলায় কাউখালী সদর ইউনিয়ন একাদশকে ০-১ গোলে পরাজিত করে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) বিকাল ৪টার সরকারি কাউখালী গন্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠ প্রাঙ্গনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেন। এ ফুটবল টুর্ণামেন্টে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে পাঁচটি দল অংশগ্রহন করেছিলেন বলে আয়োজন কমিটি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓