1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক কাউখালীতে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ

রায়পুরায় ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নরসিংদী রায়পুরায় ফসলি জমি থেকে বালু উত্তোলন করার দায়ে কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেন ভ্রাম্যমান আদালত।  বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম জানান, উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্রাম‍্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে রায়পুরা থানা হাজতে পাঠানো হয়। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এমন অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকতে না পারে তার জন‍্য বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓