1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯২ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধ :

পটুয়াখালীর -৩ গলাচিপায় নির্বাচনী প্রচারনার জনসভায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এ কথা বলেন।তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, কোনো বিভ্রান্তিমূলক প্রচারে বিশ্বাস না করে ১২ তারিখ ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঘোড়া ভোট দিবেন। দীর্ঘ ৪৬ বছর ধরে এই এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংসদ সদস্য হয়নি। ২০১৮ সালের নির্বাচনে দলটি কঠিন অবস্থার মুখে পড়েছিল। সেখান থেকে তিনি গলাচিপা উপজেলা বিএনপির দুই বীর মুক্তিযোদ্ধাকে নেতৃত্বে নিয়ে সংগঠন পুনর্গঠন করেন। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করে দলকে শক্তিশালী করার চেষ্টা চালিয়েছেন। জনগণ ও দলের নেতাকর্মীর সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে দল থেকে  হিষ্কার করা হয়েছে এবং দলের অঙ্গসংগঠন ভেঙে দেওয়া হলেও তিনি সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রার্থী হিসেবে বিজয় হবো , ইনশাল্লাহ। তিনি ভোটারদের আশ্বস্ত করেন, নির্বাচনে নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকবে। আজকের এই জনসভা কে উদ্দেশ্য করে বিভ্রান্তি, অপপ্রচার মধ্যেও উপস্থিত হাজার হাজার নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি আরও বলেন, দীর্ঘ ৩৭ বছরের নেতৃত্ব ও শ্রমের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করে জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। হিন্দু-মুসলমান, নারী-পুরুষ নির্বিশেষে জনগণ ঐক্যবদ্ধভাবে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায়  সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনের শেষ প্রচারনা জনসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. শাহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓