1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল।জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে। আমার নেতা মরহুম জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে এ দেশটাকে গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তিনি মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদারসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিগণ। পরে মন্ত্রী বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করেন।এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষ রোপণ, দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোঃ রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓