1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি :

১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী ও সাবেক ভিপি, ২৪ এর গণঅভ্যুর্থনের লড়াকু সৈনিক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন। তার নির্বাচনে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির ও গণধিকর পরিষদের নেতাকর্মীরা তাকে ফুলেল মালা দিয়ে শুভেচ্ছা জানায়।কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয় করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ আসনে (গলাচিপা-দশমিনা) মোট ১২৪টি ভোটকেন্দ্রে (ট্রাক) প্রতীকে নুরুল হক নুর পেয়েছেন ৯৬,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক)পেয়েছেন ৭৯,৬১৯ ভোট। ফলে ১৬,৮২৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের নির্বাচনের প্রধান এজেন্ট মহিবুল্লাহ এনিম এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓