1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

কয়লা সংকটে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র রবিবার বিকেলে চালু হচ্ছে

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৮৮৩ বার পড়া হয়েছে

কয়লা সংকটে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র (২৫ জুন)বিকেল ৩টায় পুনরায় উৎপাদন শুরু করতে যাচ্ছে।শনিবার (২৪ জুন)এ বিষয়ে বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, উৎপাদন শুরু করার জন্য ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। রবিবার পিক আওয়ার থেকে বিদ্যুৎকেন্দ্র আমরা চালু করতে চাচ্ছি। বাংলাদেশে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়ে থাকে। বাকি সময়টা অফ পিক আওয়ার।গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ টন কয়লার একটি জাহাজ দেশে এসেছে। বন্দর থেকে কয়লা খালাস করে ইতিমধ্যে বিদ্যুতকেন্দ্রে নেওয়া হয়েছে।তবে প্রথম এক সপ্তাহ একটি ইউনিট চালু করা হবে। আরা দ্বিতীয় ইউনিটে জুলাই মাসের ২ তারিখ থেকে উৎপাদন শুরু হবে।দেশের সব চেয়ে বড় এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে এক হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়,যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।কয়লা সংকটের কারণে গত ২৫ মেবিদ্যুতকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।আর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓