1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত কাউখালীতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ২

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫১২ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক সহ আরো দুইজন।
সোমবার (২৬জুন) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)। আহত দুইজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয়রা জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন- ১৫-২৩ ৩৬ বরগুনা জেলার বামনা থানা হতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এদিকে বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ে মারা যায়।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓