1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ফুলপুরে ভূমি সেবা মেলা এর উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

 

​জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা  নিশ্চিতকরণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এবারের মেলার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। উপজেলা ভূমি অফিস, ফুলপুর, ময়মনসিংহের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৭, ময়মনসিংহ -২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি-র একমাত্র যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) “জনাব সাদীয়া ইসলাম সীমা। “পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) “মোঃ শফিকুল ইসলাম।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓