1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুরে চ্যানেল আই এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫৩৯ বার পড়া হয়েছে

‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে পিরোজপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার(২৬ জুন)পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (বিপিএম সেবা)। আলোচনা সভার সভাপতিত্ব করেন পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত হোসেন খান।উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযি, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেতু বিশ্বাস, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা নারী নেত্রী খালেদা আক্তর হেনা, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিশু, কলাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম মিস্টার, চ্যানেল আই জেলা প্রতিনিধি এবং পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক ফসিউল ইসলাম বাচ্চুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।এ দিন পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে নারিকেল, আম, জাম, পেয়ারা, আমলকি ও আকাশমুনিসহ বিভিন্ন জাতের ফলদ, বনোজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓