1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় তক্ষক সহ আটক ৫

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫০৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিরল প্রজাতির বন্য প্রাণী তক্ষক পাচারের সময় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।রবিবার(২৫ জুন)বিকেল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মুসলিম পাড়া গ্রামের আঃ বারেক হাওলাদারের ঘর থেকে ১৪ ইঞ্চি লম্বা তক্ষক সহ ৫ জনকে আটক করা হয়।এসময় একটি মাইক্রবাস (ঢাকা মেট্র-চ-১৩-১১৫০) জব্দ করা করে পুলিশ। আটককৃতরা হলো মোঃ সুমন হাওলাদার (৪২),মোঃ ইউনুস ভূইয়া (২৭), মোঃ শফিকুল ইসলাম চৌধূরী (৫৮), মোঃ মঞ্জু খান (৪৩),কাজী মাহবুবুর রহমান রাজিব (৩৪) কে সিলভারের পাতিলের মধ্যে ১৪ ইঞ্চি লম্বা একটি তক্ষক সহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে মোঃ সুমন হাওলাদার উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মুসলিম পাড়া গ্রামের আঃ বারেক হাওলাদারের পুত্র,অন্য আসামীদের বাড়ি ঢাকার বিভিন্ন জেলায়।থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মুসলিম পাড়া গ্রামের ভেতর একদল পাচারকারী বন্য প্রাণী তক্ষক ক্রয়বিক্রয় সহ পাচার করছে এমন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের টের পেয়ে পাচারকারীরা পালাবার চেষ্টা করলেও পাচারকারী দলের মোঃ সুমন হাওলাদার, মোঃ ইউনুস ভূইয়া, মোঃ শফিকুল ইসলাম চৌধূরী, মোঃ মঞ্জু খান, কাজী মাহবুবুর রহমান রাজিব নামের ৫ জনকে পুলিশ আটক করে। এসময় সিলভারের পাতিলের মধ্যে ১৪ ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক করতে সক্ষম হয়।এ ব্যাপারে থানার এসআই রাকিব বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে এ বিরল প্রজাতির প্রাণী হস্তান্তর করা হয়।এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান জানান,বন্য প্রাণী তক্ষক ক্রয়বিক্রয় বা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে মাধ্যে আমরা অভিযান চালালিয়ে ৫ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓