1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

স্বরুপকাঠিতে সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকিব বাদশার ঈদ শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৮৫৯ বার পড়া হয়েছে

সংসদীয় পিরোজপুর-২ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী,পিরোজপুর জেলা আ. লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা পিরোজপুরের স্বরূপকাঠিতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।রবিবার(২ জুলাই)তিনি দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা আ.লীগের সভাপতি সৈয়দ সহিদুল উল আহসান এবং সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা আ.লীগের কার্যালয়ে গিয়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তাদেরকে নিয়ে উপজেলা সদরের জগৎপট্টি ও জগন্নাথকাঠি বন্দরে নানা শ্রেনী পেশার মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি প্রয়াত নূর মোহাম্মদ হাওলাদারের কবর জিয়ারত করে তার পরিবারের লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।এর পূর্বে শনিবার বাদশা অনুরূপভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ইন্দ্রেরহাট ও মিয়ারহাটে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓