1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

ঝালকাঠি থানা থেকে পালিয়ে যাওয়া আসামী আটক

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫৫১ বার পড়া হয়েছে

ঝালকাঠির ডিবি পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে ঝালকাঠি সদরের ৯নং ওয়ার্ডের পূর্ব ষ্ট্যান্ড রোডের এমরান হাওলাদারের মুদী দোকানের পূর্ব পাশের গলি থেকে দুইশত গ্রাম গাজাসহ পোনাবালিয়ার আলমগীর হাওলাদারের পুত্র মো. আসিফ হাওলাদারকে আটক করে। আটক আসিফ হাওলাদারকে ১৫ জুলাই রাত ১১টায় ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়। ১৬ জুলাই সকাল ৭টায় আসামী আসিফ হাওলাদার থানা থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, বিভিন্ন স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জুলাই সকাল সাড়ে দশটার দিকে রাজাপুরের নাপিতের হাট এলাকা থেকে আটক করা হয় পালিয়ে যাওয়া আসিফ হাওলাদারকে। আসিফের স্বজনরা জানান, পালিয়ে যাওয়া আসামী আসিফকে তার অভিভাবকরাই পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে পুলিশ বলেছে আমরা অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া আসামীকে আটক করেছি। এ ব্যাপারে ঝালকাঠি বারের সদস্য মানিক লাল আচার্য্য জানান, থানা থেকে আটক আসামী পালিয়ে যাওয়ার ঘটনা থানা কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তার বহিঃপ্রকাশ। পুলিশের ব্যর্থতা ও দ্বায়িত্বহীনতার কারনেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পায়। আসামি পালিয়ে যাওয়ার সময় যারা দ্বায়িত্বে ছিল তাদেকে দ্বায়িত্বে অবহেলার কারনে বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবেনা বলে তিনি মনে করেন। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, আসামীর বয়স কম হওয়ায় হাজত খানায় রাখা হয়নি । হেল্প ডেস্ক রুমে রাখা হয়েছিল। সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে অনেক স্থানে তল্লাশী করে আবার আটক করা হয়েছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া আসামীকে উদ্ধার করা হয়েছে। পালানোর সুযোগ কিভাবে পেলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓