1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার কানুনিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে মাসুম বিল্লাহ সোনা মিয়া নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে৷ আহত মাসুম বিল্লাহ সোনা মিয়া বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। আহত সোনা মিয়া উপজেলার কানুনিয়া এলাকার মোঃ আঃ হাকিম হাওলাদার এর ছেলে ও ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যোগাযোগ ও পরিবহন বিষয়ক সম্পাদক ৷স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি,গত ২৮ জুন ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে মাসুম বিল্লাহ সোনা তার মেয়ের জন্য ঔষধ আনতে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে যান। ঔষধ নিয়ে ফেরার পথে একই এলাকার জাবেদ হোসেন নয়নসহ একাধিক সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র  নিয়ে পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সোনা মিয়া গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷ এসময় সন্ত্রাসীরা সোনা মিয়ার সাথে থাকা মানিব্যাগ সহ টাকা পয়সা নিয়ে যায়৷এ সময় ডাক চিৎকারের শব্দে স্থানীয় লোকজন এসে দ্রুত সোনা মিয়াকে উদ্ধার করে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓