1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

বরিশালে মাদকসেবনে বাধা দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫০৩ বার পড়া হয়েছে

স্থানীয় বখাটেদের বাসায় মাদক সেবন করতে বাধা দেয়ায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কর্তন সহ এক দিন মজুরকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাপানিয়া গ্রামে রবিবার(১৬ জুলাই) সকাল ১১ টায় স্থানীয় কতিপয় বখাটেদের মাদকসেবনে বাধা প্রদান করায় মুনসুর শেখের ছেলে দিনমজুর শ্রমিক মিলন শেখ (৩৬) কে দেশীয় ধারালো অস্ত্রদিয়ে সংঘবদ্ধ ভাবে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কর্তন করার অভিযোগ করে ভূক্তভোগীরা। হামলা চলাকালীন স্থানীয় রাশেদ নামের এক ব্যবসায়ী জাতীয় জরুরী সেবার ৯৯৯ এ কল করে হামলা করার বিষয় অবহিত করলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় থানা পুলিশ ও স্থানীয়রা মিলন শেখকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মিলন শেখ জানায়, চড়বাড়িয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সাপানিয়া গ্রামে জলিলের ঘড়ে দুই মাস যাবৎ স্ত্রী বাচ্চা নিয়ে ভাড়া বাসায় থাকেন।তিনি দিনমজুর শ্রমিক হিসেবে বিভিন্ন ধরের কাজ করে থাকেন। ওই সকালে তার ভাড়া বাসায় স্থানীয় বখাটেদের একটি দল এসে তার বাসায় বসে মাদক সেবন করবে বলে জোড়াজুড়ি করলে তাতে বাধা দেয় তিনি। এতে করে ক্ষুব্ধ হয়ে বখাটেরা ধারালো রামদা নিয়ে এসে সকাল ১১ টায় তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এরপর তার বাবা মাকেও অবরুদ্ধ করে রাখে এবং তাদের বাসায় বসে মাদক সেবন করতে না দিলে তাদের ছেলেকে অস্ত্র দেখিয়ে হাত পা কেটে প্রানে মেরে ফেলারও হুমকি ধামকি দেয় হামলাকারী সৈকত, সাইফুল, তৌফিক, ইব্রাহীম সহ আরো দুই তিন জন।হামলাকারীরা দিনমজুর মিলন শেখের বাম পায়ে ধারালো রামদা দিয়ে কোপ দেয়ায় তার পায়ের রগ কেটে রক্তাক্ত হলেও এর উপর অন্যান্যরা তার মাথায় রামদা দিয়ে কোপ দিতে গেলে হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করায় দুই হাতের কব্জিতে কোপ লেগে অবস্থা আরো গুরুতর হয়।এরপরই পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানায় তারা অভিযোগ পেয়েছেন। বিষয় টি তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓