1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ঝালকাঠির পোনাবালিয়ায় চেয়ারম্যান হলেন নৌকা’র ফারুক খান

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ৫ হাজর ৭০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকে ওয়ারেচ আলী খান ভোট পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন, সাধারন সদস্য (মেম্বর) পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
ভোটাররা জানিয়েছেন দিনভর ভোটগ্রহন ছিলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ। কোনো কেন্দ্রে ছিলোনা কোনো অপ্রীতীকর ঘটনা। প্রশাসনের কঠোরতা ছিলো চোখে পড়ার মতো।
রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ জানিয়েছেন এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিলো ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে ৬ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬ হাজার ১৬৮ জন নারী। নব নির্বাচিত চেয়ারম্যান একই ইউনিয়নের পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরী করতেন। তার চাকুরীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় ২০১৮ সালের সরকারী চাকুরী আইনের ৪৪(১) ধারা অনুযায়ী তিনি চলতি বছরের পহেলা মে স্বেচ্ছায় অবসর নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আর তাকেই দেয়া হয় আওয়ামীলীগের সমর্থন। তার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ওয়ারেচ আলী খান বিএনপির সমর্থন নিয়ে পুর্বে দু’বার এখানকার চেয়ারম্যান ছিলেন। আর ফারুখ খান ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মামলাতান্ত্রিক জটিলতা থাকায় নির্বাচন অনুষ্ঠান সময়মত না হওয়ায় দেশের অন্যান্য ইউপি নির্বাচনের সাথে না হয়ে দু’বছর পিছিয়ে এই ইউনিয়নের ভোট গ্রহন হয় আলাদা সময়ে।
গত ৩১ মে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোনাবালিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী সোমবার ১৭ জুন ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ হয় ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓