1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

ভাণ্ডারিয়ায় পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

ভাণ্ডারিয়ায় পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তা বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। পৌরসভা গঠনের পর এই প্রধমবার ভোটাররা সরাসরি ভোট প্রদান করছেন। নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এর মধ্যে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ফাইজুর রশিদ খসরু ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাতীয়পার্টি জেপি (মঞ্জু) দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন মো. মহিবুল হোসেন মাহিম। দুই প্রার্থী শক্ত অবস্থানে থাকায় গুরুত্বপূর্ণ এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখো গেছে, সকাল সাতটার মধ্যে ভোটারগণ কেন্দ্রের বাইরে সুশৃংখলভাবে দাড়িয়েছেন। শহরের ১ নম্বর ওয়ার্ডের বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ভোটারদের দীর্ঘ সাড়ি। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশী। এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃংখলাবাহিনী মোতায়েন রাখা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘœ ভোট প্রদান করছেন। এ রিপোট লেখা পর্যন্ত কোথাও কোনো অভিযোগ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য ভান্ডারিয়া পৌরসভার গঠনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। ভাÐারিয় পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓