1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় বুধবার(১৯ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার বাসষ্ট্যান্ড, চৌরাস্তা, বেকুটিয়া ব্রীজ (নতুন বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে বাসষ্ট্যান্ড রোডে বিসমিল্লাহ বেকারীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা, পঁচা, বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে চৌরাস্তা এলাকায় এম.জি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কফি হাউজকে ৩ হাজার টাকা, বেকুটিয়া ব্রীজ সংলগ্ন ক্যাফে সুপার বার্গার হাউজকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে আল-আমিন স্টোরকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓