1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতা-কর্মীর নামে মামলা; গ্রেফতার ১৫

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুরে বিএনপির পদ যাত্রায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দলের আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচীব গাজী আহিদুজ্জামান লাভলু সহ ৮০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ওই মামলায় আরো ৩ শত জনকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পিরোজপুর সদর থানার এসআই মো. মাকসুদুর রহমান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এঘটনায় থানা পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছেন। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন জানান, ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে শহরের পিরোজপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে বিএনপি ও ছাত্রদল সহ অংগ সংগঠনগুলো তাদের নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ন পদযাত্রা কর্মসূচী পালন করছিলেন। এ সময় পুলিশ কর্মসূচীকে পন্ড করতে তাদের উপর হামলা করে। এতে বিএনপি ২৫-৩০ নেতা-কর্মী আহত হন। তিনি আরো জানান, এমন ভাবে হামলা-মমালা আর বাঁধা দিয়ে পুলিশ ছাত্রদলের কর্মীদের দমাতে পারবে না।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। বিনা কারনে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করে হয়রানী করছেন। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপিকে শান্তিপূর্ন কর্মসূচী করতে অনুমতি সহ সহযোগীতা করা হয়েছে। কিন্তু তারা হঠাৎ সেই কর্মসূচী থেকে পুলিশের উপর হামলা হামলা করা হয়। এতে পুলিশের ৯ সদস্য আহত হন। আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓