1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভান্ডারিয়ায় বাবার সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫০৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাবার সাথে অভিমান করে সোনিয়া আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে মাটিভাংগা গ্রামের সোহরাব হাওলাদার এর মেয়ে এবং আমানউল্লাহ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বুধবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৮ জুলাই) সোনিয়ার বড় বোনের মেয়ের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়। ওই দিন এ নিয়ে তার বাবা তাকে গাল-মন্দ করলে সে অভিমান করে রাতে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। পর দিন বুধবার সকালে তার স্বজনরা তাকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির করতে থাকে। এর এক পর্যায়ে তারা তাকে পাশ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়ির (ফাঁকা বাড়ি) আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনির হোসেন জানান, বুধবার মেয়েটির লাশ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓