1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

নাজিরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা নাজিরপুর

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন ঘোষিত ওই কমিটিতে অনুপ কুমার সিকদারকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক অসিত হালদার ও শংকর তরুয়াকে সদস্য সচিব করা হয়েছে এবং মৃনাল কান্তি সিকদার,প্রান্ত বিশ্বাস(কালা),পরিমল বিশ্বাস, অপুর্ব মজুমদার, রিপন মন্ডল,গৌতম হালদার, বিশ্বজিৎ মৃধা,বিবেকানন্দ মালাকারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) সংগঠনের পিরোজপুর জেলা শাখারা আহবায়ক দিলীপ কুমার মিস্ত্রি ও সদস্য সচিব সিদ্ধার্থ সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়েছে। নাজিরপুর উপজেলা শাখার আহবায়ক অনুপ কুমার সিকদার বলেন,আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে এই কামনা করি। পূজা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। এই পবিত্র সময়ের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ মনকে শান্ত করি এবং সমাজে ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিই।নাজিরপুর উপজেলায় অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের নাজিরপুর উপজেলার নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু হাসান খান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓