1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

প্রতি কেজি ২৮ লাখ টাকা মূল্যের মরিচ গাছ কুমিল্লায়

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৪৯ বার পড়া হয়েছে

বিশ্বের‘সবচেয়ে দামি’ চারাপিতা নামের মরিচগাছ কুমিল্লার আহমেদ জামিল নামে এক কৃষক বাড়িতে । তিনি শখের বসে যুক্তরাষ্ট্র থেকে চারাপিতা জাতের ৫০ টি মরিচের বীজ এনে নিজের বাড়িতে লাগান। ওই বীজ থেকে ফোটানো তিনটি গাছে কয়েকশ মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচাঅবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায়। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম। এটি সুগন্ধিজাতীয় মরিচ। বাংলাদেশের আবহাওয়া এ মরিচ চাষে উপযুক্ত কিনা, সেটি গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষক আহমেদ জামিল জানিয়েছেন, বাংলাদেশে সম্ভবত আমিই প্রথম এ মরিচের বীজ লাগাই। আমেরিকা থেকে বীজ সংগ্রহ করি। চার মাস আগে বস্তার ভেতরে মাটি ভরে বীজ রোপণ করি। ৫০টি বীজের মধ্যে ৩টি বীজ থেকে চারা গজায়।একেকটি গাছ বুকসমান। তিন বছর পর্যন্ত এ গাছ থেকে মরিচ পাওয়া যাবে। কৃষক জামিলের দাবি, চারাপিতা মরিচ পৃথিবীর সবচেয়ে দামি মরিচ। এক কেজি মরিচের দাম ২৬ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় ২৮ লাখ টাকা । অত্যন্ত সুগন্ধি এই মরিচ ধনীরা ব্যবহার করেন। আরব দেশের রাজা-বাদশাহরা তাদের খাবারে এই মরিচ ব্যবহার করতেন। মক্কার অনেক দামি হোটেলেও এটি ব্যবহার হয়। তিনি বলেন, এ মরিচগাছে বৃষ্টির পানি পড়তে পারে না। কিন্তু রোদ লাগাতে হয়। সচরাচর এ বীজ দেশে পাওয়া যায় না। বাণিজ্যিক চাষও তেমন হয় না। তবে পেরুতে চাষ হয়। এটি মসলাজাতীয় মরিচ। এটির তেমন ঝাল নেই। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম কো অর্ডিনেটর (পার্টনার) মিজানুর রহমান বলেন, আহমেদ জামিল সাহেবের চারাপিটা মরিচ সম্পর্কে জেনেছি। আমাদের দেশের মাটির সঙ্গে এটা উপযোগী কিনা গবেষণা করে দেখতে হবে। তবে মরিচের যে দাম বলা হচ্ছে সেই দাম সম্ভবত এখন আর নেই। এখন দাম অনেক কমে গেছে। আর এই মরিচটি শুকিয়ে বিক্রি করতে হয়। প্রায় দুই হাজার কাঁচা মরিচে এক কেজি শুকনা মরিচ হয়। তিনি আরো বলেন, পেরুর চারাপিতা কাঁচা মরিচের সঙ্গে সব কিছুই মিল আছে। তবে এখনই এটি সম্পর্কে খুব বেশি বলা যাবে না। সবে মাত্র আসলো। এখন গবেষণা চলবে। পরবর্তীতে এটি সম্পর্কে বিস্তারিত বলা যাবে। এর আগে জামিল কুমিল্লার লালমাই উপজেলার নাওরা গ্রামে সাত একর জমিতে ব্ল্যাক (কালো) টমেটো চাষ করেন। এর পর তিনি সাউপেরিলা তেলের চাষ করেন। ৭০ একর জমিতে সাউপেরিলা তেলের গাছ লাগান। এবার তিনি চারাপিতা মরিচগাছ বপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓