1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরন করে পৌনে দু’মাস আটকে ধর্ষন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরন করে প্রায় ৫০ দিন আটকে রেখে ধর্ষনের অভিযোগে মো. রফিকুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গত সোমবার (২৪ জুলাই) রাতে তাকে উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন(ফল প্রত্যাশী)। আর অভিযুক্ত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে ও সাবেক নৌ বাহিনীর সদস্য। সে বিবাহিত জীবনে স্ত্রী সহ দুই সন্তানের জনক ও ওই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. অসিকুল ইসলাম।
দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগীর দেয়া তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ জুন বিকালে ওই ছাত্রী একই এলাকায় তার খালা বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই অভিযুক্ত সহ ২-৩ জনে তাকে অপহরন করে মোটর সাইকেলে করে নিয়ে যায় । পরে একটি কাগজে ভুয়া বিয়ের কাবিন দেখিয়ে তাতে স্বাক্ষর করাতে বাধ্য করে। তাকে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষন করে। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সোমবার (২৪ জুলাই) ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত রফিকুল মোল্লা উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের ফরাদ হোসেনের বাড়িতে অবস্থান করেন। এমন তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ওই রাতে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓