1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ল্যাবপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের ব্যবস্থাপনায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেনেন্স বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান। দারুসসুন্নাত জামেয়া-এ-ইসলামীয়া কামিল মাদ্রাসা ভেন্যুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কাউখালী কার্যালয়ের আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসুন্নাত জামেয়া-এ-ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার প্রধান দায়িত্ব শিক্ষকদের। কিন্তু শিক্ষকদের কম্পিউটারে পর্যাপ্ত দক্ষতার ঘাটতি রয়েছে। এ ঘাটতি মোকাবেলায় শিক্ষকদের কম্পিউটার তথা তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ খুবই ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রথম দফায় উপজেলার ২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓