1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

কুড়িগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামী বিশু ময়মনসিংহ থেকে গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ঢুষমারা থানার অধিনে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে অষ্টম শ্রেনী পড়ূ–য়া এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামী বিশু আলম(২৩)কে ঘটনার প্রায় দুইমাস পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ।শনিবার(২৯ জুলাই)গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।গ্রেফতারকৃত বিশু আলম রাজীবপুর উপজেলার কিত্তনটারী এলাকার সায়ের উদ্দিনের ছেলে। তাকে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে আটক করে পুলিশ।পুলিশ জানায়,এর আগে একই মামলায় প্রধান আসামীর সহযোগী আরও তিন জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে প্রধান আসামী বিশু আলম পলাতক ছিলেন।থানা সূত্র জানায়, গত ৬ জুন বিকেল ৩টার দিকে ঢুষমারা থানার আওতাধিন রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে অষ্টমী শ্রেনীতে পড়ূ–য়া এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে গ্রেফতারকৃত বিশু আলমকে প্রধান আসামী করে ঢুষমারা থানায় মামলা দায়ের করেন। ওসি মোঃ.মোস্তাফিজুর রহমান জানান,পলাতক বিশু আলমকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓