1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ,এ সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গিয়েছে বলে জানা যায়।গজারিয়ায় উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়া অংশে ঢাকা মুখী লেনে সন্দেহ ভাজন প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ ও এ সময় প্রাইভেট কারের চালক আল আমিন(৩২)পিতা শহিদুল্লাহ গ্রাম: চর বাউশিয়া মধ্যম কান্দী(গুচ্ছগ্রাম)উপজেলা গজারিয়া জেলা: মুন্সীগঞ্জকে আটক করা হয় এ সময় এক’ই এলাকার মোয়াজ্জেম এর ছেলে মুন্না(৩৪) ও স্বপন প্রকাশ(৩৫) পিতা:অজ্ঞাত নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো:বাবুল হোসেন জানান,সন্দেহ হওয়ায় প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে, না থামিয়ে পালানোর চেষ্টা করলে আমরা আটক করতে সক্ষম হই,এ সময় দুজন গাড়ী থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়,আটক ড্রাইভার আল আমিন  জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া দুই মাদক ব্যবসায়ী নাম পরিচয় নিশ্চিত করেছেন।তিনটা ছোট ছোট শিশু সন্তান নিয়ে হাজির প্রাইভেট কারের চালক আল আমিন এর স্ত্রী স্বপ্না আক্তার কান্না জড়িত কন্ঠে জানান,আমরা গরিব মানুষ,সরকারের দেওয়া ঘরে বসবাস করি,রাতে হাসপাতালে যাওয়ার কথা বলে আমার স্বামীকে ডেকে নিয়ে আসে।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো:শাহ আলম আকন্দ বলেন,চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম,এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓