1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

কুৃষ্টিয়া ভেড়ামারা পদ্মার করাল গ্রাসে নিমজ্জিত হতে চলেছে কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইল টিকটিকিপাড়া।অব্যাহত নদী ভাঙনে পদ্মা তীরবর্তী ১২ মাইল টিকটিকি পাড়ার হাজার হাজার গ্রামবাসি উদ্বিগ্ন ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন।ভুক্তভোগী এলাকাবাসির দুঃখ দুর্দশা সরেজমিন প্রত্যক্ষ করতে রবিবার (৩০ জুলাই) দুপুরে আকস্মিকভাবে ভাঙন এলাকা পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনি, বাহিরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মেম্বর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন সহ ভুক্তভোগী এলাকাবাসি উপস্হিত ছিলেন। আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু এলাকাবাসির উদ্দেশ্যে বলেন,ইতিমধ্যেই ভাঙন রোধে কাজ শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের যে কোন বিপদ আপদে পাশে থেকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করার আপ্রাণ চেষ্ঠা করবো। তিনি পরিস্হিতি মোকাবেলায় সকলকে ধৈর্য্য ধারণের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓