1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

কাউখালীতে জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) সাবিহা মেহেবুবা। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। এসময় আরো বক্তব্য রাখেন,কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া-পারসাতুরিয়ার ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মঞ্জরুল মাহফুজ পায়েল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, ইউপি সদস্য আখতারুন নাহার, রিয়াজুল ইসলাম রুবেল, আশরাফুল ইসলাম ছোট্টো প্রমুখ। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ইভটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন সবই বন্ধ হবে। মাদক ধীরে ধীরে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জঙ্গিবাদ ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে আমাদের সন্তানদের আত্মঘাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ইসলাম কখনো হত্যার কথা বলে না। সেই জায়গাতেও আমাদের কাজ করতে হবে। প্রতিটি পরিবার আগে নিজ পরিবারকে নিরাপদ রাখতে খেয়াল রাখুন। তাহলেই সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সন্ত্রাস কমে আসবে।এ বিষয়ে এলাকাবাসীর সহযোগীতা প্রয়োজন। সমাজ ও দেশের স্বার্থে আমরা কোন সামাজিক ব্যাধির সাথে আপোষ করব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓