1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক কাউখালীতে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল

আগৈলঝাড়ায় ডেঙ্গু রোগীকে বলৎকারের অভিযোগ হাসপাতালের মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীকে বলৎকারের অভিযোগ উঠেছে হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা.নাজমুল হোসাইনের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অসুস্থ ডেঙ্গু রোগীকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন হাসপাতালে প্রধান ডা.বখতিয়ার আল মামুন। হাসপাতালে ভর্তি রোগী সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৫ জুলাই ডেঙ্গু ওয়ার্ডে ৩২,৩৩ ও ৩৪নং ওয়ার্ডে কয়েকজন পুরুষ রোগী ভর্তি হয়। ওই ওয়ার্ডে ২৭ জুলাই রাতে কর্তব্যরত চিকিৎসক ডা.নাজমুল হোসাইন ডেঙ্গু ওয়ার্ডের একাধিক রোগীকে তার কক্ষে ডেকে নিয়ে বলৎকার করেন। এঘটনার পর থেকে হাসপাতালের ওই মেডিকেল কর্মকর্তা ডা.নাজমুল হোসাইনের আতঙ্কে রয়েছে হাসপাতালের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি অসুস্থ রোগীকে সোমবার(৩০ জুলাই) বিকেলে বাড়ি পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে। এব্যাপারে অভিযুক্ত ডা.নাজমুল হোসাইনের বলেন, আমি ওই রোগীর গোপন স্থানে হাত দিয়েছি। এছাড়া আমি কিছুই করিনি। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন সাংবাদিকদের বলেন, এবিষয়ে রোগীরা লিখিত অভিযোগ দিলে ডাক্তারের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেব। বিষয়টি আমি জানতে পেরেছি। যার কারনে সে এই হাসপাতালে আর কখনও ডিউটি করতে পারবে না। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, আমি আপনার কাছ থেকে ঘটনাটি শুনেছি। ওই ডাক্তারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল সির্ভিল সার্জন ডা.মারিয়া হাসান বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓