1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই ) বিকেলে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়৷ খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমুখ। খেলা পরিচালনা করেন লিটন কৃষ্ণ কর ও মোঃ মারুফুর রহমান রাজু। ফাইনালে বালক দলের খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫-২ গোলে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। এবং বালিকা দলের খেলায় নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-০ গোলে কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓