1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পিরোজপুরে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র‌্যালী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুরে শোকাবহ আগস্টের প্রথম দিন শোক র‌্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ আগষ্ট) সকালে পিরোজপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামলীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকে কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ সহ জেলা, উপজেলার ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে জেলা আওয়ামীলীগে কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের হামলায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓