1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে তথ্যঝুঁকি মোকাবেলায় মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৫৮৫ বার পড়া হয়েছে

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তথ্যঝুঁকি মোকাবেলা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) সকল ১১ টার দিকে বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম তালুকদার এর তত্ত্বাবধানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম তালুকদার তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখবেন। তারই ধারাবাহিকতায় বর্তমান কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের নৈতিক দায়িত্ব পালন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে এ কারিকুলাম বাস্তবায়ন সম্ভব হবে বলে আমি মনে করি। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান মানিক ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ কামাল হোসেন। শিক্ষার্থীদের মধ্যে সিয়াম আব্দুল্লাহ হিন্দোল, আহমেদ কায়াব সিরাজ, আরাজ আল রাফিন, পৃথ্বীরাজ সমদ্দার, আলভী হাসান, আব্দুন নাফিউ যোজন, মারইয়াম সোয়াদ, সাজরি হাসান ও সুবহানা প্রমুখ। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓