1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশকৃত হলেন নলছিটির নয়জন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে ৪১তম বিসিএসে
নয়জন বিভিন্ন ক্যাডারে চাকরি পেয়েছেন। সুপারিশকৃত নয় জনের মধ্যে শুল্ক ও আমদানি ক্যাডারে ১ জন, শিক্ষা ক্যাডার ৩ জন, পরিবার পরিকল্পনা ক্যাডার ২জন, পুলিশ ক্যাডার ২ জন, প্রশাসন ক্যাডারে ১ জন। সুপারিশকৃত নয় জনের মধ্যে শুল্ক ও আমদানি ক্যাডার হিসেবে উপজেলার নাচনমহল ইউনিয়নের এম নাঈমুর রহমান, শিক্ষা ক্যাডার হিসেবে নাচন মহল ইউনিয়নের আমিনুল ইসলাম আলভি, মৌসুমি মুন্নি, রানা পাশা ইউনিয়নের আফসানা ইলমি, পরিবার পরিকল্পনা ক্যাডার হিসেবে রানাপাশা ইউনিয়নের শিহাব শারার মুকিত ও কাজী ইসরাত জাহান তন্নি, পুলিশ ক্যাডার হিসেবে কুলকাঠি ইউনিয়নের অনির্বান অমিত, আজিজুর রহমান রাফি এবং প্রশাসন ক্যাডার হিসেবে রানাপাশা ইউনিয়নের সাইফুন নাহার তন্বি মনোনিত হয়েছেন। উল্লেখ্য ৪১তম বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ন ২৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓