1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, সামাজিক ও ভৌত অবকাঠামোর উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে জন্য সকলের অংশগ্রহণ প্রয়োজন। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে। এ বছরের কাজ অন্য বছর করা যাবে না—সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। সকাল ৯ টার মধ্যে সরকারি কর্মচারীদের অফিসে আসতে হবে। তিনি সোমবার (০৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ সংসদীয় আসনের নেছারাবাদে এটিই তার প্রথম সরকারি সফর।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এখানে আমার কোনো প্রতিনিধি নেই—প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি অবহেলিত নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব সৌরভ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এর আগে প্রতিমন্ত্রী উপজেলার দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ নাপিতখালী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কাম সাইক্লোন শেল্টারের নতুন ভবনের উদ্বোধন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।একই দিন বিকেলে প্রতিমন্ত্রী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓