1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

মঠবাড়িয়ায় ১ কেজি গাঁজা সহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ কেজি গাঁজাসহ কহিনুর বেগম (৩৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছে গোয়েন্দা পুলিশ। কহিনুর বেগম বেগমকে শুক্রবার (৪ আগষ্ট) উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর পাতাকাটা গ্রাম থেকে আটক করে। শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত মাদক উদ্ধার ও অপরাধ দমনের অংশ হিসেবে জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ইন্সেপেক্টর একেএম মাহফুজুল হক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সংগীয় ফোর্স নিয়ে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অভিযান চালায়। এসময় ওই এলাকার উত্তর পাতাকাটা গ্রামের সরোয়ার সরদারের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ওই বাড়ির ঘরের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ কহিনুর বেগমকে হাতে নাতে আটক করেন। আটককৃত কহিনুর বেগম ওই ৮ নং ওয়ার্ডের উত্তর পাতাকাটা গ্রামের সরোয়ার সরদারের স্ত্রী। পিরোজপুরের জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, আটককৃত কহিনুর বেগমকে শুক্রবার বিকেলেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে ডিবি পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি বাদি হয়ে কহিনুর বেগমের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে মাঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদলতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓