1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে আরও ১২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো মুজিব বর্ষের ঘর

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর উপহারের মুজিব বর্ষের ঘর পেলো আরও ১২৫ পরিবার। বুধবার (৯ আগষ্ট) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সেলিম হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’। তাঁর এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২ ধাপ) কাউখালী উপজেলার ১২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। এর আগে কাউখালীতে ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ২৫০টি, ৩য় পর্যায়ে ২০টি, ৪র্থ পর্যায়ের(১ম ধাপে)১০০টি সহ মোট ৬০৫টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। ইউএনও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চলতি বছরের ২২ মার্চ কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓