1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বাউফলে এক প্রতিবন্ধীর পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা আদায়

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. জয়নাল আবেদীন (৫০) নামে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) এক ব্যক্তির পুলিশ ভেরিফিকেশনের নামে তিন হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন ওই ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জসিম উদ্দিন বাউফল থানায় কর্মরত আছেন। জয়নাল আবেদীন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকুরী করেন। তাঁর নামে কোনো মামলা নাই। জয়নাল আবেদীনের এক শুভাকাঙ্খী কলেজ শিক্ষক মো. আল আমিন জসিম উদ্দিনকে ওই ঘুষের টাকা দেন। আল আমিন বলেন, একেতো দরিদ্র, এরপরে আবার শারীরিক প্রতিবন্ধী। তাঁর (জয়নাল) পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র নিয়ে পুলিশ সদস্য জসিম উদ্দিন দেখা করতে বলেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে থানায় গিয়ে তাঁর (জসিম উদ্দিন) মুঠোফোনে কল করলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানার সামনে একটি চায়ের দোকানে দেখা করতে বলেন। পরে তিনি (জসিম) ওই চায়ের দোকানে বসে কাগজপত্র দেখে বলেন, ঠিক আছে। খরচ দিয়ে যান। প্রথমে দুই হাজার টাকা দিলে ফিরিয়ে দেন। তিনি (আল আমিন) বলেন, গরিব মানুষ, একটু কমিয়ে রাখেন। তখন তিনি (জসিম) বলেন, সবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। গরীব মানুষ এ কারণে তিন হাজার টাকা দেন। নিরুপায় হয়ে তিন হাজার টাকা দিয়ে চলে আসেন। ওই সময় তাঁর (আল আমিন) সঙ্গে আরও দুজন শিক্ষক ছিলেন। এমন দৃশ্য দেখে তাঁরা দুজন হতভম্ব হয়ে যান। বিষয়টি জানাজানি হলে জসিম উদ্দিন মুঠোফোনে কল করে তাঁকে (আল আমিন) বলেন,পাঁচশ টাকা ফেরত দিয়ে দিবেন। কিন্তু রোববার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো টাকা ফেরত দেননি বলে আল আমিন জানান। এ বিষয়ে জসিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন,ভাই ভুল হয়ে গেছে। সব টাকা ফেরত দিয়ে দেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓