1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে বৃক্ষ রোপন

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

“বেশী করে বৃক্ষ রোপন করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন” এই শ্লোগান নিয়ে জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে নানা প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টায এ বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী। এসময় তিনি বলেন, বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন ডাই-অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরই ক্ষতি করে চলেছে। বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত জমি পরিস্কার করে প্রায় শতাধিক আমলকী, হরতকি, থাই বাদাম, নারিকেল, পেয়ারা, বেলিফুল সহ নানা রকমের ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসুচিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓