1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোক দিবসে ইয়াসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাটে অবস্থিত শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা ও সমাজসেবক বাবু তরুন কুমার কর্মকার, ইসরাত জাহান সোনালি, ছবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মামুন, ইয়াসের সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি এস এম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, ইয়াস শিশু ও তারুণ্যদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তর, সবুজায়ন করতে, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আজ ১৫ই আগস্ট শোক দিবসে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও ফলজ চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বক্তরা শিশুদের উদ্দেশ্যে বলেন তোমাদের মেধা বিকাশে যুদ্ধপরবর্তীতে বঙ্গবন্ধু বাংলাদেশে শিক্ষা বিস্তারে বেশী বেশী বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেন। ইয়াসও তোমাদের দক্ষতা বৃদ্ধি, শিশুদের মানুসিক বিকাশ সাধনে নানা আয়োজন করে থাকে। পাশাপাশি পরিবেশ ও সমাজের উন্নয়ন নানা আয়োজনের মাধ্যমে দেশের জন্য ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে আজ শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓