1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

বাংলাদেশ গড়তে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান

  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাই কে মিলেমিশে কাজ করতে হবে। বাংলাদেশ বির্নিমানে যারা কাজ করছি সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা জনকল্যাণের জন্য কাজ সেটাই করতে হবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে বলবেন।বুধবার(১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন উপজেলা মিনায়তনে কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে মতবিনিময় সভা এ কথাগুলো বলেন সদ্য যোগদানকারী ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। তিনি আরও বলেন, এ জেলার মানুষ যাতে শান্তি থাকে সে লক্ষে বিভিন্ন অপরাধ দমনে কাজ করতে চাই। উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক মন্ডলি, ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓