1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে সড়ক দূর্ঘটনায় পর্যটকবাহী পিকনিকের বাস উল্টে ধান ক্ষেতে নিহত ১ আহত ২৫

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পর্যটকবাহী পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে যাত্রী ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত ও ওই বাসে থাকা নারী পুরুষ ও শিশুসহ অপর ২৫ জন গুরুত্ব আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৭ আগষ্ট) রাতে বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় পিকনিকের উদ্দেশ্যে সেন্টমার্ট নামের একটি পরিবহন বাস রিজার্ব করে আসতে ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে পথিমধ্যে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে পৌছাইলে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে উল্টে পড়ে যায়। এতে ওই বাসের মধ্যে থাকে ২৫ জন গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত বাসের যাত্রী পারুল (৫০), মেহেরুননেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), মোঃ ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত (২৬) হাবিবা (১৮) দিনা (৫৫) মাহবুবা (৩০) পপি (৩০) ইসলাম (৫২) সহ ২৫ জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী, বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে গুরুতর আহত যাত্রী ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে পথিমধ্যে তিনি মারা যায়। নিহত ইসলাম নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। আমতলী থানার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পিকনিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে উল্টে পড়ে এক ব্যক্তি নিহত ও ওই বাসে থাকা অপর ২৫ জন গুরুত্ব আহত হয়েছে। আহদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓