1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

জনগনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার

  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার (ভাইঙ্গারপার) স্থানীয় জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার৷ শুক্তাগড় ও সাতুরিয়া ইউনিয়নের নব নির্মিত সংযোগ এ ব্রীজটি আজ শনিবার (১৯ আগষ্ট) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়৷ স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে আমাদের এ দুর্ভোগের কথা কেহ শুনেননি ও দেখেননি ৷ আমাদের ইউনিয়নে একজন যোগ্য ইউনিয়ন চেয়ারম্যান পেয়েছি৷ তিনি অল্প সময়ের মধ্যেই আমাদের এ কষ্ট লাগব করে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান, সংরক্ষিত ইউপি সদস্য হনুফা বেগম, ইউনিয়ন যুবলীগ নেতা জীবন মোল্লা সহ স্থানীয়রা ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓