1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

কাউখালীর উত্তর নিলতী স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২২ কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। রোববার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মনিরুজ্জামান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু। সংবধর্না অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শহীদ হাওলাদার, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,সহকারী শিক্ষক বাবুল ঘোষ, জহিরুল ইসলাম, কৃতি শিক্ষার্থী সুরাইয়া আক্তার লাবনী, নন্দিতা ঘোষ প্রমূখ। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে কাউখালীকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। উত্তর নিলতী স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন ও আছেন এবং তারা সততার সাথে দেশের জন্য কাজ করছেন। বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓