1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

কাউখালীর সন্ধ্যা নদীতে বাল্কহেডের চালককে ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীর নদীতে বালুর বাল্কহেডের চালকের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান সন্ধ্যা নদীতে এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, কাউখালীর নৌপথ দিয়ে অবৈধ মালামাল বহন রোধের লক্ষ্যে ও অবৈধ নৌ-যানের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় সন্ধ্যা নদীতে চলাচলরত বালু বোঝাই একটি বাল্কহেডের চালক নেছার উদ্দিনকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান বলেন, নৌপথ দিয়ে অবৈধ মালামাল বহন রোধের লক্ষ্যে রবিবার সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বাল্কহেডের চালকের লাইসেন্স না থাকায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓