1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজের টোল প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬২০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করে মুক্তারপুর নৌ পুলিশ। রবিবার (২০ আগষ্ট) সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কাভার্ড ভ্যান থেকে ১০ বস্তা ভর্তি এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যান চালক মোঃ মহিউদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানের মাধ্যমে সুতা, প্লাস্টিকের দড়ি ও বৈধ জালের সাথে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় এভাবেই কারেন্ট জাল পাচার করা হচ্ছিল। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় যে, মুন্সীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে একটি কাভার্ড ভ্যানে করে অবৈধ কারেন্ট জাল পাচার হবে। মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ এস এম আব্দুস সোবহানের নেতৃত্বে নৌ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে। অভিনব কায়দায় বৈধ সুতার জালের সাথে অবৈধ কারেন্ট জাল বস্তা বন্দি করে পাচার করা হচ্ছিল। গাড়ির ভেতর ১০ টি বস্তার ভেতর জালগুলো ছিল। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓