1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কুড়িগ্রাম জেলা পরিষদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে পনের দিনের সেলাই প্রশিক্ষণর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যন (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী। অনুষ্ঠানে জেলা পষিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মোঃ ফরিদুল ইসলাম’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,আওয়মীলীগ নেতা সাঈদ হাসান লোবান,অলক সরকার, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ,জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল ও প্রশিক্ষক ফাল্গুনী তরফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য শিউলী বেগম,আরমিন নাহার,মহিলা আওয়ামী লীগের কোহিনুর বেগম,জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, সেলাই প্রশিক্ষণে মোট ৪৩ জন মহিলা ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓