1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে বাবা নুরুল ইসলাম (৭৫) এর মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে আরিফ হোসেন (৩৫) এর মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগষ্ট) দিবাগত রাতে ঢাকায় এ ঘটনাটি ঘটে। তাদের বাড়ি কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আরিফ হোসেন কিছু দিন আগে কিডনিজনিত রোগের চিকিৎসার জন্য ঢাকার বনশ্রীর ফরাজি হাসপাতালে ভর্তি হন। সেখানে বাবা নুরুল ইসলাম ছেলেকে দেখতে গেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শ্যামলী হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে আট টার দিকে তিনি মারা যান। বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে আরিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্টোক করে মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল সাড়ে আট টার দিকে মারা যায়। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকাল ১০ টায় কাউখালী বাসষ্টান্ড জামে মসজিদ প্রাঙ্গনে নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ উপজেলার মধ্য বড় বিড়ালজুরি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর ছেলে আরিফকে বাদ আসর জানাজা শেষ বাবার কবরের পাশে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓