1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

স্বরূপকাঠিতে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ায় তিন ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৮৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ার দায়ে তিনটি ডায়াগনষ্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে সেবা ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, পপুলার ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং স্বরূপ ডায়াগনষ্টি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলম ষ্টোরকে ৩ হাজার টাকা ,নেছারিয়া হোটেলকে ১ হাজার টাকা, হাওলাদার হোটেলকে ৪ হাজার টাকা ও ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন জনস্বার্থে এ অভিযান অবাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓