1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

পিরোজপুরে নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গনধর্ষন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

পিরোজপুরে নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গন ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আমিন খান (৪২) ও ইমরান খান (৩৫) নামের দুই যুবককে আটক করেছেন। ভুক্তভোগী নারীর বাড়ি জেলার পৌর এলাকায়। তিনি পিরোজপুরের একটি এনজিওর কর্মী হিসাবে কাজ করেন। পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, গত বৃহস্পতিবার(২৪ আগষ্ট) দুুপুরে পিরোজপুর শহর থেকে কদমতলা এলাকার দিকে যাওয়ার পথে ওই নারীকে তারা জোর করে তুলে নিয়ে ধর্ষন করে। এ সময় তারা ওই নারীর মোবাইল ছিনতাই করে ও মোবাইলে থাকা বিকাশ পাসওয়ার্ড জেনে নেয়। ধর্ষককরা ওই নারীকে তুলে নিয়ে দুই ঘন্টা আটকে রেখে তাকে ধর্ষন করে। ভুক্তভোগী ওই নারী জানান, ওই দিন দুুপুরে তিনি ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলে করে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়ক হয়ে শহর থেকে উপজেলার কদমতলা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা এলাকায় পৌঁছলে স্থানীয় আমিন খান ও ইমরান খান নামের দুই যুবক ওই নারীকে বহন করা মোটর সাইকেলটি থামিয়ে তাকে জোর করে মোটর সাইকেল থেকে নামিয়ে ফেলে এবং পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোর করে ওই দুই জনে পালাক্রমে ধর্ষন করে। পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা
হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের (শুক্রবার বিকাল পর্যন্ত) প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓